ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মৃত্যুঞ্জয়কে নিয়ে সুখবর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ১২ নভেম্বর ২০২৪
মৃত্যুঞ্জয়কে নিয়ে সুখবর
মৃত্যুঞ্জয় চৌধুরী

২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সেই সিরিজে প্রথমবারের মতো জায়গা পেয়েছিলেন এই বাঁ-হাতি পেসার। তবে সেই সিরিজের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। মূলত পিঠের ইনজুরিতে ভুগছেন মৃত্যুঞ্জয়।

ইনজুরির কারণে গত বিপিএলেও খেলতে পারেননি মৃত্যুঞ্জয়। সম্প্রতি চিকিৎসা করাতে এই পেসার থাইল্যান্ড গিয়েছিলেন। আশার কথা, তার সবকিছুই ঠিকঠাক আছে। বিসিবি থেকেও মাঠে খেলার ছাড়পত্র পেয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। এরই মধ্যে মাঠের অনুশীলনও শুরু করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল টি-২০ দিয়েই ফিরবেন ক্রিকেটে। 

দেশের একটি গণমাধ্যমকে মৃত্যুঞ্জয় বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেকদিন পর পুরোদমে অনুশীলনে ফিরলাম। মাঠের বাইরে থাকলে তো খারাপ লাগে, স্বাভাবিক। সবকিছু ঠিক থাকলে টি-২০ দিয়েই মাঠে ফিরব। খুলনা বিভাগের হয়ে খেলব এনসিএলে। এই সময়ের মধ্যে নিজেকে সম্পূর্ণ ফিট করে গড়ে তোলার লক্ষ্য থাকবে। বাকিটা আল্লাহ ভরসা।’

Advertisement

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবমিলিয়ে কেবল দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মৃত্যুঞ্জয়। যদিও এর মধ্যে টি-২০ ম্যাচটি ছিল হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেটের স্বাদ পাননি তিনি। এর বাইরে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৯ ম্যাচে ১৮ উইকেট এবং ১৯৭ রান করেছেন মৃত্যুঞ্জয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!