সোমবার উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, একই দিনে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে গ্ৰামবাসী গভীরভাবে শোকাহত।
.png)
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর গ্ৰামের আবদুল কাশেম ফরায়েজি (৭০) বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়ে সেখানে মারা যান। রাত ৯টায় তার দাফন হওয়ার কথা ছিল। এদিকে, স্বামীর শোকে তার স্ত্রী মোছা. সফুরা বেগমও (৬৫) অসুস্থ হয়ে সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।