ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৬, ৯ নভেম্বর ২০২৪
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৪
হাপসাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী- ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৩৮৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। নিহত আটজনের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন, বরিশাল বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮০ জন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। মারা গেছেন ৩৫০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি কর্পোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!