ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৪৬৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০২, ৮ নভেম্বর ২০২৪
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৪৬৬
ডেঙ্গুর প্রতীকী ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। এছাড়া মোট আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯২২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ও বাকি দুইজন চট্টগ্রাম বিভাগে বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, ঢাকা উত্তরে ৯৭ জন ও ঢাকা বিভাগে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে একজন রয়েছেন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত ৩৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৫৫ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তরে ৬৩ জন, বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ২ জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!