ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭, ১১ নভেম্বর ২০২৪
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তার মৃত্যু
ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিন সেনা সদস্য।

নিহত সেনা সদস্য হলেন- জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার।

দ্য আর্মিস ১৬ কর্পসের বরাতে রোববার (১০ নভেম্বর) ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল থেকেই কাশ্মীরে গোলাগুলি শুরু হয়। এরমধ্যে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনা কর্মকর্তার মৃত্যু হয়। এসময় আহত হন আরো তিন সেনা সদস্য। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৮ নভেম্বর কাশ্মীরে দু’জন গ্রামসুরক্ষা জওয়ানকে (ভিলেজ ডিফেন্স গার্ড) হত্যা করা হয়। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পারে, ওই হত্যার ঘটনায় অভিযুক্তরা কাশ্মীরের কিশতওয়ার জঙ্গলে লুকিয়ে আছে। এ সূত্র ধরেই রোববার সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এসময় এনকাউন্টারে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়। আহত হন আরো তিন সেনা কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!