ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হামলায় আহত আহমদিয়া কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ৮ নভেম্বর ২০২৪
হামলায় আহত আহমদিয়া কিশোরের মৃত্যু
আহমদিয়া কিশোর শাহরিয়ার রাকিন -ছবি: সংগৃহীত

গত ৩ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছেন ৫ আগস্ট আহত পঞ্চগড়ের আহমদিয়া তরুণ শাহরিয়ার রাকিন। শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

শাহরিয়ার রাকিন এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আহমদিয়া সম্প্রদায়ের বহিঃসম্পর্ক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া সম্পাদক আহমদ তবশির চৌধুরী।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর পঞ্চগড়ের আহম্মদনগর এলাকার আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সে সময় বিক্ষুব্ধ জনতার আক্রমণে আহত হন সম্প্রদায়টির অন্তত ২০ সদস্য। তার মধ্যে গুরুতর আহত হয়েছিলেন ওই এলাকার আব্দুল ওহাবের ছোট ছেলে শাহরিয়ার রাকিন। মাথায় গুরুতর জখম রাকিনকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষ ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে প্রায় ৩ মাস চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আহমদিয়া সম্প্রদায়। একই সঙ্গে এ ঘটনায় নিন্দা ও বিচার দাবি করেছে তারা।  
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!