ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

কুয়েতের সড়কে ঝরলো বাংলাদেশির প্রাণ, মরদেহ গেলো হিমাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ১৮ নভেম্বর ২০২৪
কুয়েতের সড়কে ঝরলো বাংলাদেশির প্রাণ, মরদেহ গেলো হিমাগারে
ফাইল ফটো

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর আনসারি নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দেশটির জাহারা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় চাতলপুর ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে। তিনি ওই এলাকার হাজী কবির আনসারির ছেলে।

Advertisement

নিহতের আত্মীয় মোহাম্মদ খোকন জানান, তিন সন্তানের পিতা আবু বক্কর কুয়েতে লরি গাড়ির ড্রাইভার ছিলেন। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ দেশে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!