ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুয়েটের ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি, হবে দুই ধাপে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ১৮ নভেম্বর ২০২৪
বুয়েটের ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি, হবে দুই ধাপে
ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারো দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে। প্রথমে প্রাক-নির্বাচনী এবং পরে মূল ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি।

সোমবার বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী- আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেওয়া হবে। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি।

Advertisement

বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে (ক্লিক করুন)।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!