ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর বড় অভিযান, মিললো যেসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর বড় অভিযান, মিললো যেসব
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দীর্ঘ অভিযান চালিয়েছে র‌্যাব-২ ও যৌথবাহিনী। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩৫ জন গ্রেফতার হয়েছেন। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক উদ্ধার করা হয়েছে। 

রোববার ভোর থেকে জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!