ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হানিফ ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ১৪ জুলাই ২০২৩
হানিফ ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় আহত ২
হানিফ ফ্লাইওভার- ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- মতিউর রহমান ও তার স্ত্রী জাকিয়া খাতুন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাকিয়া জানান, চাকরির পরীক্ষার জন্য সকালে স্বামীর মোটরসাইকেলে করে ঢাকায় আসেন। ডেমরার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১টা থেকে পরীক্ষা হওয়ার কথা। হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। এতে তার স্বামী মাথাও ও তিনি কোমরে আঘাত পেয়েছেন।

Advertisement

যাত্রাবাড়ী থানার এসআই ওসমান আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের উপরে যাত্রাবাড়ী থানার পাশে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!