ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ১৩ জুলাই ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর বইজ্জ্যাখালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরি ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তু তালুকদার। তারা সম্পর্কে খালাতো ভাই। জয় চৌধুরি কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী বলে জানা গেছে।

রাউজান থানার এসআই টুটন মজুমদার বলেন, বইজ্জ্যাখালী গেট এলাকায় রাস্তায় বালুবোঝাই একটি ট্রাক নষ্ট অবস্থায় দাঁড়ানো ছিল। মোটরসাইকেলটি ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে যায়। মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি মর্গে রাখা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!