বুধবার বিকেলে উপজেলার শিবচর-শেখপুর আঞ্চলিক সড়কের ভেন্নাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহরজান বেগম উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের জব্বর খানের স্ত্রী।
জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন মহরজান বেগম। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। মহরজান বেগমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম বলেন, বিকেলে দুর্ঘটনার শিকার ঐ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।