মঙ্গলবার বেলা ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালেহা বেগম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের আবদুল মালেকের স্ত্রী।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন জানান, বেলা ১১টার দিকে ছেলে মামুনের মোটরসাইকেলের পেছনে বসে ছালেহা বেগম চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে আমানগন্ডা নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছালেহা বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় তার ছেলে মামুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.png)
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গিয়েছেন।