ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬, ২৪ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা
উল্লাপাড়া মডেল থানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে।
অপরদিকে আটক হওয়া মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।


স্থানীয়রা জানান, মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখে। এ ঘটনার এক-দু ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।


শনিবার সকালে উল্লাপাড়া মডেল থানার পুলিশ কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এই গ্রামের নুর মোহাম্মাদের ছেলে মারুফ বিন হাবিব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত আকরাম সরকার এর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তাধীন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!