ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৪ জুলাই ২০২৩
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রেল লাইনের উপর হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেকেন আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার পোড়াদহ-হালসার মাঝামাঝি ১৬৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেকেন আলী পোড়াদহ গ্রামের হায়াত মণ্ডলের ছেলে। সেকেন আলী পেশায় কৃষক ছিলেন। তিনি পাটকাঠি বিক্রয়ের জন্য মাথায় নিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে পোড়াদহ থেকে হালসার দিকে যাচ্ছিলেন।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, সকালে সেকেন আলী পাটকাঠি বিক্রির জন্য রেললাইন উপর দিয়ে হালসা বাজারের দিকে যাচ্ছিলেন। পোড়াদহ-হালসার মাঝামাঝি স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গার দর্শনাগামী ৬৬১০ নম্বর ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!