ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে প্রাণ গেল ভ্যানচালকের

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ২২:২১, ২ জুলাই ২০২৩
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে প্রাণ গেল ভ্যানচালকের
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বারনই নদীতে পড়ে মইনুদ্দিন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মইনুদ্দিন পেশায় ভ্যানচালক ছিলেন।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, বিকেলে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই রেল ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন মইনুদ্দিন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে ধাক্কা খেয়ে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন তিনি। পরে পুলিশের পক্ষ থেকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে নদীতে তল্লাশি শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!