নিহত হামিদুল ইসলাম (৪০) কুড়িগ্রামের উলীপুর উপজেলার বাসিন্দা এবং শুশান্ত (৪২) নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে পাশে ছিটকে পড়ে। এতে ওই দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
.png)
ওসি নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।