ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ১৫ এপ্রিল ২০২৩
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও একটি মোটর সাইকেলসহ রওশন আরা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার চন্ডিপুর ইউপির উত্তর শালন্দার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রওশন আরা ঐ গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি আবুল হাসনাত খান ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে রওশন আরার বাড়িতে তল্লাসী চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল ও ফেন্সিগ্রিপ ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

Advertisement

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!