ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ৭ এপ্রিল ২০২৩
পার্বতীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২
পার্বতীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২ -ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার দুপুর ১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের মৎস্য হ্যাচারির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ইকবাল হোসেন (৪৫) ও বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আরিফ হোসেন পাপ্পু (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোজাফফর হোসেন শাহ।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ইয়াবাসহ একটি ট্রাক সৈয়দপুরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি দল নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকে রাখা একটি ব্যাগ থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা চালানের বিষয়টি স্বীকার করেছেন। 

তিনি আরো জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও ট্রাকসহ ওই দুজনকে পার্বতীপুর মডেল থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!