ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ২৫ মে ২০২৩
গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
গফরগাঁও থানা। ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সালটিয়া ইউপির ধামাইল ঢালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্কুর আলী একই ইউপির ধামাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ি এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক হারন অর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!