ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৩ জুন ২০২৩
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
প্রতীকী ছবি

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জেলখানাবাড়ি রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতরা হলেন, জেলার কোতোয়ালি থানা এলাকার বাতাইছড়ি পাকা মুড়ার আব্দুল লতিফের ছেলে সোহাগ (৩৫) এবং তার ছেলে মো. সোহেল ১২।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী।

Advertisement

পুলিশ জানায়, শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানার বিজয়পুর জেলখানা বাড়ি রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজি অটোরিকশাচালক সোহাগ এবং তার ছেলে সোহেল ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিবার থানায় আসছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!