ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাইক, প্রাণ গেল শিক্ষার্থীর

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ৫ জুলাই ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাইক, প্রাণ গেল শিক্ষার্থীর
নিহত আবদুল্লাহ

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে আবদুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বহেরাতলা উত্তর ইউপির যাদুয়ারচর ফার্মগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই ইউনিয়নের চরগজারিয়া গ্রামের রশিদ ভুইট্টার ছেলে। তিনি উপজেলার হাজী বাছের মৌলবী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হন আবদুল্লাহ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। তবে এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ আসেনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!