নিহত শফিক মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মঘর থানার আব্বাসচড় এলাকার হরমুজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, শফিক মিয়া পেশায় একজন কারখানা শ্রমিক। তিনি দীর্ঘদিন যাবৎ মাধবপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থেকে সায়হাম টেক্সটাইলস মিলে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় সকালেও তিনি কাজে যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন।
পথি মধ্যে নোয়াপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।