তিনি ওই গ্রামের শরিফুদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, সকালে বৈদ্যুতিক সংযোগ মেরামতের জন্য সেচ পাম্পে যান। এ সময় বৈদ্যুতিক শক খেলে তিনি চিৎকার দিয়ে উঠেন। পরে রবিউলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।