মৃত শাহিন জামালপুর সদর উপজেলার শীতলকুর্শা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
জানা যায়, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় তার নিজ কাঠের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আজ দুপুরে ঐ প্রতিষ্ঠানের ঘরের টিনের চালে উঠলে সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
মাদারগঞ্জ থানার ওসি মাহাবুব হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।