মৃত আরাফাত (৮) মধ্যম বিজয়পুর গ্রামের রওশন আলীর ছেলে ও পাশের বাড়ির মনির হোসেনের ছেলে সায়েম (৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশিষ চৌধুরী।
.png)
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাবা রওশন আলীর সঙ্গে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। জলাশয়ের এক পাশে রওশন আলী মাছ শিকার করছিলেন। আরেক পাশে আরাফাত ও সায়েম মাছ শিকারের চেষ্টা করছিল। ঐ সময় অসাবধানতাবশত তারা দুজনে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি দেবাশিষ চৌধুরী জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে শিশুদের উদ্ধার করে তাদের পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।