মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার মসূয়া ইউনিয়নের চারালদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি শিশু তাওহীদ তার বাবা-মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে অন্যশিশুদের সাথে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সে। হঠাৎ সবার অজান্তে বাড়ির কাছেই বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে পড়ে তলিয়ে যায় তাওহীদ।
.png)
পরে, অনেক খোঁজাখুঁজির পর গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে আত্মীয়স্বজনরা।
নিহত তওহীদ এই ইউনিয়নের পূর্ব মসূয়া গ্রামের মিজান মিয়ার ছেলে।
মসূয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে সন্ধ্যায় আমি জানতে পেরেছি।
===