ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১ জুলাই ২০২৩
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ নাটমোরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ জুনায়েদ একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দক্ষিণ নাটমোরা পাড়া এলাকায় বৈদ্যুতিক লাইনে সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোহাম্মদ জুনায়েদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন আরো দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!