শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত জামাল হোসেন হাওলাদার ঐ এলাকার রজ্জব আলী হাওলাদারের ছেলে। জামাল হোসেন মসজিদ বাড়ি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ বাড়িতের চাচার ঘর থেকে সাইড লাইন দিয়ে কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।