ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কামরাঙ্গীরচরে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫, ৮ জুলাই ২০২৩
কামরাঙ্গীরচরে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. শাহিন (৩৩)।

শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মন্টি বলেন, কামরাঙ্গীরচর ওভার ব্রিজে পাশেই বিক্রমপুর প্লাস্টিক কারখানায় আমরা কাজ করি। ভোরের দিকে কারখানায় নতুন একটি মেশিন আসে। ঐ মেশিন কারখানার ভেতরে ঢোকানোর সময় পাশেই বিদ্যুতের মেইন লাইন ছিল। ঐ লাইনের তারের সঙ্গে মেশিন লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরে। বর্তমানে কামরাঙ্গীরচরের ছাপরা মসজিদ এলাকায় থাকতেন। নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!