ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামাতো ভাইয়ের নতুন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৯, ৮ জুলাই ২০২৩
মামাতো ভাইয়ের নতুন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
কলারোয়া থানা। ফাইল ফটো

সাতক্ষীরা কলারোয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে মামাতো ভাইয়ের নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ভ্যানের ধাক্কায় আফজাল হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার রাত সা‌ড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালচাতর চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মাহমুদুল হক এর ছেলে। সে এবার শাকদাহ বাঁকুড়া কলেজে কে এম আই এস মডেল কলেজ এইচএসসি পরীক্ষার্থী।  এ ঘটনায় আহত হয়েছে তার মামাতো ভাই বাবু।

Advertisement

জানা যায়, নিহত আফজাল হোসেন কয়েকদিন আগে নানার বাড়ি কলারোয়ার গোয়ালচাতরে বেড়াতে এসেছিল। শুক্রবার রাত ৮ টার দিকে তার মামাতো ভাইয়ের নতুন পালসার মোটরসাইকেলে দুজনে ঘুরতে বের হয়। গোয়ালচাতর চৌরাস্তা মোড়ে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।      

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!