ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রায়েরবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫, ৭ জুলাই ২০২৩
রায়েরবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত
রায়েরবাগ বাসস্ট্যান্ড- ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সুমন (৩৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুমনের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তার বাবার নাম আব্দুল কুদ্দুস। স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে হাজারীবাগে ভাড়া থাকতেন তিনি।

Advertisement

নিহতের মামা আল আমিন বলেন, সুমন ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাত। গতকাল রাতে রায়েরবাগ বাসস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সুমনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!