বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ উজ্জামান রিফাত উপজেলার আগিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সাত্তারের ছেলে।
.png)
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি ওই এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিতে তিন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদ উজ্জামান রিফাতকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।