নিহতরা হলেন, রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আবদুল হক এবং জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি মো. মমিন ও শাহ আলম।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন আবদুল হক। পথে বাস দুর্ঘটনায় তিনি মারা যান।
.png)
তার বন্ধু নিহন জানান, রিয়াদ নগরীর দিরাইয়ার একটি সাইটে তারা সারারাত কাজ করছিলেন। বৃহস্পতিবার ভোরে কোম্পানির বাসে করে ২৮ জন কর্মী বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ সামনের একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ ঘটনায় আবদুল হক মারা যান। তিনি কুমিল্লার বড়ুরা থানার আদ্রা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, জেদ্দায় নিজ বাসা থেকে বুধবার সকালে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. মমিন ও শাহ আলম মারা গেছেন। এ ঘটনায় আরও তিন বাংলাদেশি আহত অবস্থায় জেদ্দার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শাহ আলম ও মমিন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাতদরি গ্রামের বাসিন্দা।