ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ২৫৪ বস্তা ভুট্টাসহ গ্রেফতার ৪

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২২ মে ২০২৩
জামালপুরে ২৫৪ বস্তা ভুট্টাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টার ট্রাকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে সোমবার বিকেলে নিশ্চিত করেছেন জামালপুর পুলিশ নাসির উদ্দিন আহমেদ।

জানা যায়, গত ৯ মে সাড়ে ১০টার দিকে মেসার্স মনির এন্টার প্রাইজের মালিক মনসুর আহম্মেদের ৩৮৫ বস্তা ভুট্টা ট্রাকযোগে গাজীপুরের বাঘেরবাজার কোয়ালিটি ফিড মিলস পৌঁছে দেওয়ার কথা বলে ছেড়ে যায়। পরে ওই ভুট্টা গন্তব্যে না গিয়ে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে পালিয়ে যায়। এ অবস্থায় ভুট্টার মালিক মনসুর আহমেদ দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত অফিসার এসআই শামীম আল মামুন উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামি শহিদুল ইসলামের ফোন কলের সিডিআর সংগ্রহ করেন। পরে ট্রাকচালক আল আমিনকে শনাক্ত করে ময়মনসিংহের ত্রিশাল থানায় অভিযান পরিচালনা করে গত ১৯ মে রাতে তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন সর্দারপাড়া গ্রামের মিলন মুন্সি ওরফে বাবুর বাড়ি থেকে ভুট্টাসহ ঘটনার সঙ্গে জড়িত আরো ২ আসামিসহ ২৫৪ বস্তায় ১৫ মেট্রিক টন ভুট্টা উদ্ধার করা হয়।

Advertisement

জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রথমে ড্রাইভারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকসহ ভুট্টা উদ্ধার করা হয়। পরে সোমবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!