ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে সড়কে ঝরল বাবার প্রাণ, হাসপাতালে ছেলে

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২৫ এপ্রিল ২০২৩
বরিশালে সড়কে ঝরল বাবার প্রাণ, হাসপাতালে ছেলে
ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার মাগুড়া বাজার সংলগ্ন বাশাইল-মাগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর উপজেলা সদর থানতলী এলাকার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

এ ঘটনায় নিহত লিটন মিয়ার ছেলে গুরুতর আহত জানে আলম মিয়াকে (১৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু জানান, মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-মাগুড়া সড়ক ধরে বাবা ও ছেলে মোটরসাইকেলে যোগে যাচ্ছিলেন। মাগুড়া বাজারের কাছাকাছি পৌঁছালে ট্রাকচাপায় তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা এবং তারা থানা পুলিশে খবর দেয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যান হতাহতরা।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!