ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ৩০ মে ২০২৩
স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ
ফাইল ছবি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার গাড়িচাপায় নিহত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইকবাল হাশেম রামিম (৯)।

মঙ্গলবার সকাল পৌনে ৮টায় হারবাং ইনানী রিসোর্টের সামনে ছাত্রকে চাপা দিলে এ ঘটনা ঘটে। তবে গাড়িটি শনাক্ত করা যায়নি।

নিহত ইকবাল হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ নোনাছড়ি গ্রামের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে ও একই ইউনিয়নের কুসুমকলি শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

নিহতের বাবা ইব্রাহিম বলেন, আমার ছেলে সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়। হঠাৎ শুনি সে দুর্ঘটনার শিকার হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনার বিষয়টি একজন লোক ফোনে জানায়। সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিথর দেহ নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। তবে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!