রোববার (২৮ মে) গভীর রাতে জালুকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা সবাই আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলে জানা গেছে।
.png)
এক কর্মকর্তা জানিয়েছেন, তৃতীয় বর্ষের ১০ ছাত্র একটি গাড়িতে করে কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়েছিল। পরে তাদের দ্রুতগামী গাড়িটি একটি রাস্তার বিভাজককে ধাক্কা দেয় এবং তারপর শহরের জালুকবাড়ি এলাকায় একটি পিক-আপ ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
আরো পড়ুন>> কানাডায় ছড়িয়ে পড়েছে দাবানল, শহরে জরুরি অবস্থা জারি
তিনি বলেন, ‘সাতছাত্র ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে’।
গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার থুবে প্রতীক বিজয় কুমার ফোনে এএনআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় ৭জন মারা গেছেন।
থুবে প্রতীক বিজয় কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে মৃত ব্যক্তিরা ছাত্র। ঘটনাটি জালুকবাড়ি এলাকায় ঘটেছে’।
সূত্র: এনডিটিভি