জানা যায়, গত শনিবার উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কভার ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় সিএনজি চালক মাহবুব হোসেন আহত হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশা ছেংগারচর থেকে লুধুয়ার পথে যাচ্ছিল। হঠাৎ করে অপরদিক থেকে আসা মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মাহবুবের মাথায় জখম হয়ে রক্তপাত হয়।
.png)
এদিকে মাহবুব হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অসহায় সংসারে নেমে এসেছে কালো ছাপ। মাহবুবের ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে তার স্ত্রী পাগল প্রায়।