ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, নিথর শিক্ষক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ১৫ জুন ২০২৩
মহেশখালীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, নিথর শিক্ষক
নিহত শিক্ষকের এনআইডি কার্ড -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে লিটন পাল (৪২) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাতারবাড়ি রাস্তার মাথা চিতাখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষক গোরকঘাটা পুটিবিলা এলাকার অমল পালের ছেলে। তিনি খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন জানান, বদরখালী থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে গোরকঘাটা থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের সংঘর্ষে এক শিক্ষক নিহত হন। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত তিনজনই সিএনজির যাত্রী ছিলেন। এ ঘটনায় সিএনজির ড্রাইভারও আহত হয়েছেন। মাইক্রোবাসের ড্রাইভার আহত যাত্রীদের নিয়ে হাসপাতালে গিয়েছেন। আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!