গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মো. মাহমুদুল হাসান বলেন, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টে সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।
.png)
ওসি আরো বলেন, এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায়। এ সময় আহত হয় আরো তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্ব পালন করছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছেন তারা। পরে বিস্তারিত জানানো হবে।