ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

টানা দাবদাহের পর অবশেষে রাজধানীতে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৪, ১৬ মে ২০২৩
টানা দাবদাহের পর অবশেষে রাজধানীতে ঝড়-বৃষ্টি
ছবি: সংগৃহীত

অবশেষে ঝড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে রাজধানীতে। এতে নগরবাসী অনেকটা স্বস্তি অনুভব করছেন। টানা দাবদাহে এতদিন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা।

আজ মঙ্গলবার রাত ৮টার পর রাজধানীতে ঝড়-বৃষ্টি শুরু হয়।

এর আগে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হয়। কিন্তু  ঢাকায় এর কোনো প্রভাব দেখা যায়নি। যদিও মোখার প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ।

Advertisement

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!