এ সময় সড়কে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা ভিজতে শুরু করেন। ভিজতে শুরু করে ধুলোয় জমা সড়কও।
জেলা শহরের হালদারপাড়া এলাকার চাকরিজীবী নাইম রহমান বলেন, টানা গরমের পর বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এতেই অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
.png)
মে মাসের শুরু থেকে মেহেরপুরে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো মেহেরপুর জুড়ে আজ রাতে বৃষ্টি হতে পারে।