ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২৪ এপ্রিল ২০২৩
অবশেষে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো চুয়াডাঙ্গায়। টানা তিন সপ্তাহ দেশের স‌র্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর সোমবার বিকেল পৌনে ৩টার দিকে জেলায় বৃষ্টি শুরু হয়।

প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও পরে মাত্রা বাড়তে থাকে। তবে মুষলধারে বৃষ্টি নামতে দেখা যায়নি। একটানা ১৯ দিন তাপপ্রবাহ বয়ে যায় চুয়াডাঙ্গার উপর দিয়ে। স্বস্তি পেতে অপেক্ষায় ছিলেন এ অঞ্চলের মানুষ। গত দুইদিন আকাশ মেঘলা থাকলেও আজ নামলো স্বস্তির বৃষ্টি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, দীর্ঘ ২৪ দিন পর বৃষ্টি হলো চুয়াডাঙ্গায়। এর আগে, গত ১ এপ্রিল এ জেলায় সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!