ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ২১ এপ্রিল ২০২৩
অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ। তীব্র গরমে আকাঙ্ক্ষা ছিল বৃষ্টির। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। 

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর মতিঝিল, ফার্মগেট, বাংলামোটর, প্রেসক্লাব, পল্টন, আগারগাঁওসহ একাধিক এলাকায় বৃষ্টি হয়।

গত কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছিল তাতে অস্থির হয়ে উঠেছিল দেশের মানুষ। তীব্র গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় বাস কিংবা ট্রেনে গ্রামে যাওয়া কঠিন হবে বলে অনেক পরিবার ঢাকায় ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

এদিকে গত সোমবার (১৭ এপ্রিল) অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেন রাজধানীবাসী। নামাজে সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। 

দীর্ঘদিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!