ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কাল থেকে টানা বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ১৬ মে ২০২৩
কাল থেকে টানা বৃষ্টির পূর্বাভাস
ফাইল ফটো

দেশের বিভিন্ন জায়গায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার থেকে পরবর্তী তিনদিন চলতে পারে বৃষ্টি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার থেকে পরবর্তী তিনদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!