ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনাবৃষ্টি-দাবদাহ থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ১৬ মে ২০২৩
অনাবৃষ্টি-দাবদাহ থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ আদায়
অনাবৃষ্টি-দাবদাহ থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ আদায়। ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র দাবদাহ থেকে মু্ক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ঠাকুরগাঁওয়ে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার কাউন্সিল হাট ঈদগাহ দাখিল মাদরাসা মাঠে শুভ শক্তি সোসাইটির আয়োজনে ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকার শতাধিক মুসল্লি৷ 

নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালাম আজাদ। খুতবা প্রদান করেন মাওলানা রাজেকুল ইসলাম।

Advertisement

ইস্তিসকার নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

স্থানীয় মুসল্লি লতিফুর রহমান বলেন, বৃষ্টিটা হওয়া খুব জরুরি। খেত-খামারের অবস্থা খারাপ। আর মাঠে রোদের কারণে থাকা যাচ্ছে না। আল্লাহ সহায় হলেই বৃষ্টি হবে ইনশাআল্লাহ।

শুভ শক্তি সোসাইটির সদস্য সচিব মেহেদী হাসান বলেন, বৃষ্টির অভাবে চারদিকে হাহাকার। কোন কাজেই স্বস্তি মিলছেনা। এবারে তাপের প্রকোপকতা অধিক। সে কারণে আজ আমরা নামাজ আদায় করেছি। সকলে আমাদের এ নামাজে শামিল হয়েছেন।

মাওলানা আবুল কালাম আজাদ ডেইলি বাংলাদেশকে বলেন, তীব্র গরমে মাঠে কাজ করা যাচ্ছে না৷ বৃষ্টির অভাবে ফসলি মাঠ ফেটে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আমরা আজকে নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!