রোববার দুপুরে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ কথা জানান।
এর আগে, আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান মোখার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বলেন, উপকূলের আরো কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় মোখা। এটা মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে সব শক্তি ও কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হচ্ছে। তাই বাংলাদেশে বৃষ্টি কমে গেছে। যখন স্থলভাগ অতিক্রম করবে, তখন বাংলাদেশে বৃষ্টি বেড়ে যাবে। সিলেট, ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টি বেড়ে যাবে।
.png)
চলতি মে মাসের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরম পড়তে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে সাগরে দেখা যায় লঘুচাপ। ৭ মে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। এর পর থেকে ধীরে ধীরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করে।