ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘কয়েক সেকেন্ডের ঝড়ে সবকিছু শেষ’

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ১৬ মে ২০২৩
‘কয়েক সেকেন্ডের ঝড়ে সবকিছু শেষ’
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পেয়ারাপুর ও আব্দুল্যাপুর এলাকায় কয়েক সেকেণ্ডের কালবৈশাখী ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বসতঘর সহ ছোট বড় অন্তত ২০টি ঘরবাড়ি। উপড়ে পড়েছে শতশত গাছপালা। এ সময় গাছের নিচে চাপা পড়ে একটি গরু মারা গেছে। আহত হয়েছে আরো দুটি গরু। বেশ কয়েকজন লোক আহত হয়। 

সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ে কয়েক সেকেন্ডে লন্ডভন্ড হয়ে যায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পিয়ারাপুর গ্রামে সরেজমিন দেখা যায়, শামসুদ্দিন পাটোয়ারীর বিধ্বস্ত ঘরবাড়ি ও উপড়ে পড়ে গেছে গাছ-পালা।  বেশ কয়েকটি বসত ঘরের টিনের চাল উড়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে জেলার ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement

ক্ষতিগ্রস্ত মো. লোকমান হোসেন জানান, এমন বাতাস এর-আগে কখনও দেখিনি। ১০ থেকে ১৫ সেকেন্ডের বাতাসে আমার সবকিছু শেষ হয়ে গেছে। 

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় মোখার আঘাতে আমাদের ক্ষতি হয়নি সামান্য বাতাসে আমাদের সবকিছু এলোমেলো করে দিয়েছে।

বাবুল ও তার স্ত্রী রেখা বেগম জানান, আমাদের থাকার ঘরটি রাতে ভেঙে শেষ হয়ে গেছে। ভাঙা ঘরে কোনোরকম আছি সন্তানদের নিয়ে। আমরা খুব অসহায়। টানাপোড়েনের সংসার। একমুঠো খাবার জোগাতে, অনেক কষ্ট হয়। এরমধ্যে তুফান আমাদের চরমভাবে আঘাত দিয়ে গেছে।

সদরের ইউএনও মো. ইমরান হোসেন তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার আশ্বাস দেন।

পিয়ারাপুরে কয়েকটি পরিবারের কালবৈশাখী ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব পরিবারকে আর্থিক সহয়তা করা হবে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!