সোমবার মধ্যরাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ডুবে যাওয়ার সময় ট্রলারে থাকা ২৭ জেলের মধ্যে ২৬ জেলে লাফিয়ে নদীতে পড়ে যান। এ সময় পাশে থাকা একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন তাদের উদ্ধার করেন। কিন্তু মোশাররফ হোসেন ট্রলারের কেবিনে থাকায় বের হতে পারেননি।
.png)
ট্রলার মাঝিরা জানান, ২৭ জন মাঝি-মাল্লা নিয়ে সোমবার রাতে মাছ ধরতে যান। মাইনুদ্দিন মৎস্য ঘাট থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে মেঘনা নদীতে গেলে রাত সাড়ে ১০টার দিকে ঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় কেবিনে থাকার করণে মোশারফ হোসেন বের হতে পারেননি। এতে তার মৃত্যু হয়েছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ঐ জেলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।